২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিষন্নতা দূর করবে ম্যাজিক মাশরুম

ম্যাজিক মাশরুমে থাকা হ্যালুসিনোজেনিক রাসায়নিক পদার্থ চিকিৎসা অযোগ্য বিষন্নতায় আক্রান্ত রোগীদের জন্য আশার আলো জাগিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 09:13 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

লন্ডনের গবেষকরা স্বল্প পরিসরে মাত্র ১২ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে চমৎকার ফল পেয়েছেন।

পরীক্ষার শুরুতে ১২ জনের মধ্যে অন্তত নয়জন রোগী ভয়াবহ বিষন্নতায় ভুগছিল। তাদের মধ্যে একজন গত ৩০ বছর ধরে বিষন্নতায় ভুগছে।

তারা সবাই অন্তত দুইটি আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্ত সফল হয়নি। একজন ১১ বার চিকিৎসা গ্রহণ করেও সুস্থ হতে পারেননি।

‘ইম্পেরিয়াল কলেজ লন্ডন’ এর অধীনে এ গবেষণা করা হয়। পরীক্ষার পর দেখা যায়, আটজন রোগী বিষন্নতা থেকে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে পাঁচজন তিনমাস পরও সুস্থ আছেন।

বিশেষজ্ঞরা এ গবেষণাকে স্বাগত জানিয়েছেন। গবেষণাটিকে ‘আশাব্যঞ্জক’ও বলেছেন। তবে ‘এখনই একে সম্পূর্র্ণ সফল বলে’ তারা মানতে নারাজ।

তারা এ নিয়ে আরও বিস্তারিত পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার আহ্বান জানিয়েছেন।