২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ৪৪

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত এবং ৯০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 May 2016, 07:04 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

পরপর কয়েকটি বোমা হামলায় গত এক সপ্তাহে বিপর্যস্ত বাগদাদে মঙ্গলবার আবারও এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসাকর্মীরা।

উত্তরাঞ্চলীয় আল শাব এলাকায় একটি বাজার এলাকায় আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছে।  অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় আল রশিদ এলাকায় একটি গাড়ি বোমায় ৬ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে।

বাগদাদ অপারেশনস কমান্ড এর মুখপাত্র রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, শিয়া মুসলিম আল শাব এলাকায় হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি বেল্টের সমন্বয়ে একটি বোমাও পাতে। প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারী একজন নারী।

হামলার দায় কেউ স্বীকার করেনি।  আইএস বাগদাদের ভেতরে-বাইরে গত সপ্তাহে বড় ধরনের হামলা চালানোর দায় স্বীকার করেছে।