২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রেনে পড়লেন এমপি

ভারতের গুজরাটে কথা বলতে বলতে নর্দমায় পড়ে আহত হয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এক পার্লামেন্ট সদস্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 09:42 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জামনগরে বিজেপি এমপি পুনমবেন হেমাতভাই মাদাম সোমবার একটি বস্তি এলাকায় পৌর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় দুর্ঘটনাবশত আট ফুট গভীর নর্দমায় পড়ে যান।

নর্দমার উপরের কংক্রিটের ঢাকনার উপর দাঁড়িয়ে কথা বলছিলেন নারী এমপি পুনমবেন। হঠাৎ এটি ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে তিনি মাথা, কাঁধ ও পায়ে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার চিকিৎসক এস মাহেশ্বরী বলেন, “পুনমবেনের মাথায় চার ইঞ্চি গভীর ক্ষত হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দুঃশ্চিন্তার কিছু নেই। আশা করি আগামীকাল সকালেই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন।”

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হলুদ রঙয়ের পোশাক পরা পুনমবেন চিৎ হয়ে ড্রেনে পড়ে আছেন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে টেনে তুলছে।

হিন্দুস্তান টাইমস জানায়, জামনগর পৌরসভার জালারাম বস্তি উচ্ছেদের সময় স্থানীয় বাসিন্দারা পৌর কর্মচারীদের বাধা দিলে সঙ্কট সমাধানে সেখানে যান পুনমবেন। এরপরই ওই দুর্ঘটনা ঘটে।