ইরাকে আবার আইএসের হামলায় নিহত ১৬
ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) গুলি ও বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে।
রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে গত দু’দিনের আইএসের দফায় দফায় বো হামলার পর শুক্রবার এ হামলা হল।
শিয়া শহর বালাদ এর একটি ক্যাফেতে মধ্যরাতের দিকে মেশিনগানের গুলি চালায় তিন বন্দুকধারী। এতে অন্তত ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়। হামলাকারীরা পালিয়ে যায়।
এর কয়েকঘন্টা পর কাছের একটি সবজি বাজারে এক হামলাকারী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হয় ৪ জন এবং ২ জন গুরুতর হয়েছে।
আইএস সমর্থক আমাক বার্তা সংস্থা জানিয়েছে, শিয়া মিলিশিয়াদেরকে লক্ষ্য করে তিন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা শুক্রবার তিনটি পুলিশ চেকপোস্ট পার হয়ে তাদের লক্ষ্যস্থলগুলোতে হামলা চালায়।
