২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় বিমান হামলায় নুসরা ফ্রন্টের ১৬ সদস্য নিহত’

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্টের একটি বৈঠক চলাকালে বিমান হামলা চালানো হলে গোষ্ঠীটির ১৬ জন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2016, 02:51 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার এই তথ্য জানিয়েছে।

তবে পরিত্যক্ত আবু আল-দুহোর বিমান ঘাঁটিতে এই বিমান হামলাটি রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র চালিয়েছে তা পরিষ্কার নয় বলে অবজারভেটরির পরিচালক রামি আবদুলরহমান জানিয়েছেন।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়েই সিরিয়ায় গোষ্ঠীটির বিরুদ্ধে বিমান হামলা বাড়িয়েছে।

আবদুলরহমান জানিয়েছেন, বিমান ঘাঁটিটিতে ব্যাপক বোমা হামলা চালানো হয়েছে।