২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১০

আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১০ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2016, 11:05 AM

Updated : 12 Apr 2022, 02:02 AM

মঙ্গলবার নাজিয়ান জেলার সরকারপন্থি এক বেসামরিক বাহিনীর কমান্ডারের বাড়ির সামনে নিজের গাড়িটি উড়িয়ে দেন ওই আত্মঘাতী। 

হামলায় কথিত বেসামরিক বাহিনীর কমান্ডার দেহকান আহত হয়েছেন কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতায়ুল্লাহ খোগিয়ানি বলেছেন, “নাজিয়ান জেলায় তালেবান ও দায়েশ বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন ওই কমান্ডার। হামলাকারী তার বাড়ির সামনে অপেক্ষা করছিল। কিন্তু গ্রামবাসীরা একজোট হয়ে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়।”

‘জনবিদ্রোহ’ নামে পরিচিত সরকারপন্থি একটি স্বেচ্ছাসেবক বেসামরিক বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন কমান্ডার দেহকান। 

এক বিবৃতিতে গভর্নর্ কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণে তিন শিশুসহ ১০ জন নিহত এবং আরো ২৩ জন আহত হয়েছেন।

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের তৎপরতার কেন্দ্রস্থল নাঙ্গারহার প্রদেশ। গোষ্ঠীটি আফগানিস্তানে ‘দায়েশ’ নামে পরিচিত। প্রদেশটিতে আইএসের জঙ্গিরা সরকারের পাশাপাশি তালেবানদের বিরুদ্ধেও লড়াই করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।