২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৬ তালেবান জঙ্গির ফাঁসি কার্যকর

আফগানিস্তানে ছয় তালেবান জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়েছে। ২০১৪ সালে আশরাফ গনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার পর এই প্রথম দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 10:57 AM

Updated : 12 Apr 2022, 02:01 AM

বিবিসি বলছে, গোষ্ঠীটি ‘গণহত্যা এবং জননিরাপত্তার জন্য হুমকি’ বলে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলা হয়েছে।

গেল মাসে রাজধানী কাবুলে তালেবান হামলায় ৬৪ জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট গনি এই উগ্রপন্থি গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।

আফগান টেলিভিশন প্রতিবেদন থেকে জানা গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তালেবান জঙ্গিদের মধ্যে দু’জন ২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানিকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলা হয়েছে, ফাঁসি কার্যকর হওয়াদের সবাই আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছিলেন।

গেল মাসে কাবুলে হামলার পর প্রেসিডেন্ট গনি ঘোষণা দিয়েছিলেন, তালেবান জঙ্গিদের শাস্তির বিষয়ে কোনো ‘ক্ষমা প্রদর্শন করা হবে না’।

২০০১ সালে তালেবান গোষ্ঠী ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগান সরকারের বিরুদ্ধে ধারাবাহিক হামলা-সহিংসতা চালিয়ে আসছে।