আলেপ্পোয় ‘যুদ্ধবিরতির সময় বাড়তে পারে’
আলেপ্পো নাগরীতে সিরিয়ার সেনাবাহিনীর একতরফা যুদ্ধবিরতির সময় আরও কয়েক ঘণ্টা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে রাশিয়া।
‘আগামী কয়েকঘণ্টার মধ্যে’ সিরিয়ার সেনাবাহিনী এ ঘোষণা দেবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ।
তবে যেসব এলাকায় জঙ্গি দলগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে সেসব এলাকা থেকে বিদ্রোহীদের সরে যেতে হবে বলে সতর্ক করেছেন ল্যাভরভ।
গত ১০ দিনে আলেপ্পোয় সহিংসতায় আড়াইশ’র বেশি মানুষ নিহত হয়েছে।
সিরিয়াজুড়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্তাফানে দে মিসতুরা মস্কো যাওয়ার কথা রয়েছে।
ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে আলোচনা করছে।
