২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের হামলার আশঙ্কায় সতর্ক সুইডেন

সুইডেনের রাজধানী স্টোকহোমে হামলা চলাতে পারে ইসলামিক স্টেট (আইএস)। গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়ার পর সতর্কবস্থায় রয়েছে সুইডেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2016, 11:08 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

তথ্যটির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সুইডিশ নিরাপত্তা বাহিনী।

স্থানীয় গণমাধ্যমগুলোতে মঙ্গলবার এ খবর প্রকাশ পায়।

সুইডিশ বেতারের খবরে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা সম্ভাব্য জঙ্গি হামলার তথ্য দিয়েছেন। খুব সম্ভবত রাজধানী স্টোকহোমে হামলার পরিকল্পনা চলছে।

অন্য একটি পত্রিকায় বলা হয়, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলার উদ্দেশ্যে ইসলামিক স্টেটের (আইএস) সাত থেকে আটজন যোদ্ধা সুইডেনে প্রবেশ করেছে।

এ বিষয়ে পুলিশের একজন মুখপাত্র বলেন, তিনি সুনির্দিষ্ট কোনও হামলার বিষয় নিয়ে এখনই মন্তব্য করতে চান না। তবে জাতীয় ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিয়ে নিয়মিত পুলিশ এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।

“নিরাপত্তা পুলিশ প্রাপ্ত তথ্য নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। আমাদের বিচার-বিবেচনা অনুযায়ী আমরা বিষয়টিকে উড়িয়ে দিতে পারি না।”

সুইডেনে বড় ধরনের জঙ্গি হামলার নজির নেই। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি আত্মঘাতী হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পর বিচারের অপেক্ষায় আছে।

২০১০ সালে স্টোকহোমে আত্মঘাতী এক হামলাকারীর বিস্ফোরক বেল্ট  হামলা চালানোর আগেই বিস্ফোরিত হওয়ায় সে নিহত হয়।