২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিমান হামলায় ১০ জঙ্গি নিহত

দক্ষিণ ইয়েমেনের মুকাল্লাহতে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১০ আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 09:33 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

রোববার এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় অধিবাসী ও চিকিৎসা কর্মীরা।

প্রদেশের রাজধানী এবং কেন্দ্রীয় সমুদ্র বন্দর মুকাল্লাহ আল কায়েদার শক্তিশালী ঘাঁটি হওয়ায় অনেক এলাকার দখল খুব সহজেই নিতে পেরেছে আরব উপদ্বীপের আল কায়েদা শাখা (একিউএপি)।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একিউএপি’র প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, স্থল সেনাদের সমন্বয়ে এ বিমান হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় কর্মকর্তাদের এ হামলা চালানোর বিষয়টি সম্পর্কে অবহিতও করা হয়।

ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধে ছয় হাজার ২০০ মানুষ নিহত হয়েছে। এ সংকট সমাধানে সম্প্রতি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কুয়েতে আলোচনায় বসে ইয়েমেন সরকার। এরপরই এ হামলা হল।

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির সমর্থনে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।