ইউরোপে আরও যোদ্ধা পাঠিয়েছে আইএস: বেলজিয়াম
ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত আরও অনেক জঙ্গিকে বেলজিয়াম ও ইউরোপে পাঠানো হয়েছে বলে ইঙ্গিত পাওয়ার দাবি করেছে বেলজিয়ান কর্তৃপক্ষ।
বেলজিয়ামের ক্রাইসিস সেন্টারের এক মুখপাত্র বলেন, “ইউরোপ ও বেলজিয়ামে ইসলামিক স্টেটের আরো যোদ্ধা পাঠানোর ইঙ্গিত পেয়েছেন তারা। তাই বর্তমানে দেশজুড়ে জারি থাকা তিন মাত্রার নিরাপত্তা সতর্কতা কমানো হবে না।”
তিন মাত্রার সতর্কতাকে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বলে বিবেচনা করা হয়।
তিন মাত্রার সতর্কতা অব্যাহত রেখে বেলজিয়াম কর্তৃপক্ষ সেখানে আবারও হামলার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
২২ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত হয়।
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই হমলার সঙ্গে জড়িত সন্দেহে ৮ এপ্রিল দুই জনকে আটক করা হয়েছে।
