২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইইউ ত্যাগে যুক্তরাজ্য গুরুতর নিরাপত্তা সঙ্কটে পড়বে’

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে যুক্তরাজ্যকে গুরুতর নিরাপত্তা সঙ্কটে পড়তে হবে বলে মনে করছে ইউরোপোল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:57 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

ইউরোপীয়ান ইউনিয়ন ‘ল এনফোর্সমেন্ট এজেন্সি’ ইউরোপোলের পরিচালক রব ওয়াইনরাইট রয়টার্সকে বলেন, “আপনি যদি আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা ও  গোয়েন্দা তথ্য বিনিময় কার্যক্রমের (যার ওপর যুক্তরাজ্য বর্তমানে নির্ভর করছে) কোনও একটি অংশকে ঝুঁকির মধ্যে ফেলেন, তাহলে পরিষ্কারভাবেই সম্ভাব্য নিরাপত্তা সঙ্কট দেখা দেবে।”

লন্ডনে এক নিরাপত্তা সম্মেলনে তিনি আরও বলেন, “আমার মনে হয় এখানে আসলেই গুরুতর নিরাপত্তা সঙ্কট রয়েছে।”

ইইউ’র সদস্য থাকা বা না থাকা নিয়ে ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ইউরোপের দুই দেশ ফ্রান্স ও বেলজিয়ামে ভয়াবহ সন্ত্রাসী হামলা যথাক্রমে ১৩০ জন এবং ৩২ জন নিহত হয়।

গত বছর নভেম্বরে প্যারিস এবং মার্চে ব্রাসেলসে হামলার মূল হোতারা একই ছিল বলে জানিয়েছে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তারা।