২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে দুই রুশ সেনার কারাদণ্ড

রাশিয়ার বিশেষ বাহিনীর দুই সেনাকে সন্ত্রাসসহ কয়েকটি অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের জেল দিয়েছে ইউক্রেইনের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 09:01 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

দুই সেনার একজনের নাম অ্যালেক্সান্ডার অ্যালেক্সান্দ্রভ এবং অপরজন ইয়েভগেনি ইয়েরোফেয়েভ। গত মে মাসে পূর্ব ইউক্রেইনে তারা ধরা পড়ে।

রাশিয়া ওই অঞ্চলে সেনা পাঠানোর কথা অস্বীকার করে বলেছে, তারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে পূর্ব ইউক্রেইনে গেছে।

পূর্ব ইউক্রেইনে সেনাবাহিনী এবং রুশপন্থি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি নাজুক পরিস্থিতিতে রয়েছে।

গত মাসে রাশিয়ার আদালত দুই রুশ সাংবাদিককে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ইউক্রেনীয়কে দোষী সাব্যস্ত করে ২২ বছরের জেল দেয়।

ইউক্রেইনে সাজাপ্রাপ্ত দুই সেনার সঙ্গে ওই ইউক্রেনীয়কে বিনিময় করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে এক টিভি সম্প্রচারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিষয়টি নিয়ে ইউক্রেইনের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে মস্কো।