২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরালায় উচ্চ শব্দের আতশবাজি নিষিদ্ধ

কেরালায় একটি মন্দিরে আতশবাজি বিস্ফোরণ ও আগুনে ১১০ জন নিহত হওয়ার পর সূর্যাস্তের পর থেকে সূর্য্যোদয় পর্যন্ত উচ্চ-শব্দের বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে ভারতের একট উচ্চ আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2016, 02:19 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

মন্দিরের ওই শোচনীয় দুর্ঘটনার পর কেরালাজুড়ে জনাকীর্ণ স্থানে ও মন্দিরে আতশবাজি প্রদর্শনীর উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ওঠে।

কেরালা রাজ্যের উচ্চ আদালত তাৎক্ষণিকভাবে দাবিটির বিষয়ে সাড়া দিয়ে মঙ্গলবার ওই নিষেধাজ্ঞা জারি করে।  

আদালত তার আদেশে বলে, “যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেরালা রাজ্যের সীমার মধ্যে কোনো বাজি পোড়ানো যাবে না।”

এছাড়া মন্দিরগুলোতে সূর্যাস্ত ও সূর্য্যোদয়ের সময় পর্বে শব্দ তৈরি করে এমন বাজি পোড়ানো নিষিদ্ধ করে দেওয়া আদালতের আদেশ পালন করতে বাধ্য করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে আদালত।

কেরালার কোল্লাম জেলার পুত্তিঙ্গাল দেবী মন্দিরের ওই প্রাণঘাতী ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই দুর্ঘটনায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

মন্দিরে জড়ো করে রাখা আতশবাজির স্তূপে আতশবাজির ফুলকি পড়ে থেকে ঘটা ওই বিস্ফোরণ ও তৎপরবর্তী অগ্নিকাণ্ডে মন্দিরটির আশপাশের ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।