২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পক্ষত্যাগ করে দ. কোরিয়ায় উত্তর কোরীয় গোয়েন্দা কর্মকর্তা

উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন একগোয়েন্দা কর্মকর্তা স্বপক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে গেছেন বলে দাবি করেছে সিউল কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 10:53 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

ওই কর্মকর্তার নাম জানানো না হলেও সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনি সিনিয়র কর্নেল  পদমর্যাদার কর্মকর্তা ছিলেন এবং তিনি গতবছর উত্তর কোরিয়া থেকে পালিয়ে যান।

কোরীয় যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি উত্তর কোরীয় দেশ ছেড়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার এমন পক্ষত্যাগের ঘটনা বিরল।

বিবিসি জানায়, গত সপ্তাহে দেশের বাইরে সরকারিভাবে পরিচালিত একটি রেস্তোরাঁয় কর্মরত উত্তর কোরিয়ার ১৩ নাগরিকের একটি গ্রুপ পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় যায়।

তবে সম্প্রতি বিদেশে কর্মরত উত্তর কোরিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদও পক্ষত্যাগ করেছে বলে জানিয়েছে ইয়োনহাপ বার্তা সংস্থা।