আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পুলিশে যোগ দেওয়া সদস্যদের লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় এক কর্মকর্তা বিবিসি কে বলেন, পুলিশ সদস্যরা একটি বাসে করে রাজধানী কাবুলে যাওয়ার সময় এটিতে মোটরবাইকে লুকিয়ে রাখা দূর নিয়ন্ত্রিত একটি ডিভাইসের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
নাগরহার প্রদেশের শরকর্ট এলাকায় এ বিস্ফোরণ ঘটে। তালেবান জঙ্গিরা এর আগে নাগরহারের রাজধানী জালালবাদের কর্মকর্তাদেরকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
প্রদেশটির দুটো এলাকাই ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত কিংবা সেখানে তাদের প্রভাব রয়েছে।
