২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক বেল্টটি ছিল ‘ভুয়া’

বিমান উড়িয়ে দেওয়ার হুমকি আর জিম্মি সঙ্কটে ছয় ঘণ্টা টানটান উত্তেজনার পর জানা গেল ছিনতাইকারীর কোমরে বাঁধা কথিত সেই বিস্ফোরক বেল্টটি আসলে ‘ভুয়া’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 08:29 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

সাইপ্রাসের নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে ইজিপ্টএয়ার এ তথ্য জানিয়েছে।

ইজিপ্টএয়ারের পক্ষে থেকে বলা হয়, “ছিনতাইকারী শরীরে যে বিস্ফোরক বেল্ট বেঁধে রাখার কথা বলে বিমানটি ছিনতাই করেছিল সেটা আসলে ভুয়া।”

মঙ্গলবার সকালে মিশরের অভ্যন্তরীণ রুটের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটি ছিনতাই হয়।

ছিনতাইকারী এমএস ১৮১ ফ্লাইটটিকে সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লারনাকার বিমানবন্দরে নামতে বাধ্য করে।

সারা বিশ্বের সব ধরণের গণমাধ্যমগুলোর নজর আটকে যায় লারনাকার আন্তর্জাতিক বিমানবন্দরে।

নানা নাটকের পর বিমান ছিনতাইয়ের ছয় ঘণ্টার মাথায় ছিনতাইকারী লারনাকার বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে।

বিমানের সব আরোহীই অক্ষত অবস্থায় ছাড়া পেয়েছেন।