২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনের জরুরি অবস্থা প্রত্যাহার

২০১২ সাল থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে জারি থাকা জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 12:15 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

মঙ্গলবার দেশটির বর্তমান প্রেসিডেন্টের দপ্তর থেকে এই ঘোষণা প্রকাশ করা হয় বলে সিনহুয়া জানিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, রাখাইনের প্রাদেশিক সরকারের প্রতিবেদন অনুযায়ী জনগণের জীবন ও সম্পদের উপর আর কোনো ঝুঁকি পাওয়া যায়নি বিধায় ওই প্রদেশজুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়া হল।

নতুন সরকার ক্ষমতাগ্রহণের চারদিন আগে এই ঘোষণা এলো।

পশ্চিম উপকূলীয় রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে মিয়ানমার সরকার ২০১২ সালের ১০ জুন প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করে।