২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমায় নিহত ২৬, আহত ৭১

ইরাকের রাজধানী বাগদাদের কাছে একটি পার্কের সামনে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Mar 2016, 01:18 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরো ৭১ জন।

হামলাকারী তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বিস্ফোরকবোঝাই বোঝাই বেল্টের বিস্ফোরণ ঘটালে হতাহতের এই ঘটনা ঘটে।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) এই হামলার জন্য দায়ী করা হচ্ছে।

বাগদাদ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে সুন্নি ও শিয়া মুসলিম অধ্যুষিত ইসকান্দারিয়া শহরে এই আত্মঘাতী হামলা চালানো হয়।

স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি অপেশাদার ফুলবল ম্যাচ শেষ হওয়ার পর হামলাটি হয়।

ইরাকের উত্তর ও পশ্চিমাংশের বিশাল এলাকা দখল করে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া আইএস গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।