২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে মিনিবাস-লরি সংঘর্ষে মৃত ১২

ফ্রান্সের মধ্যাঞ্চলে একটি লরির সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 02:38 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

বিবিসি বলছে, মৃত্যুবরণকারীদের সবাই পর্তুগিজ এবং মিনিবাসের যাত্রী ছিলেন।

তারা সুইজারল্যান্ড থেকে পর্তুগালের উদ্দেশে যাচ্ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, মিনি বাসের চালক ও লরির দুই চালক দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন।

মধ্যরাতের কিছু সময় আগে ফ্রান্সের আলিয়ার ডিপার্টমেন্টের মন্টবেওগনি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ফ্রান্সের একটি সংবাদপত্র জানিয়েছে, মৃত্যুবরণকারীদের মধ্যে একটি শিশুও রয়েছে।

জরুরি সেবা সংস্থা দুর্ঘটনার পর রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দেয়। কাছের গ্রামের একটি হলে লাশগুলো সাময়িকভাবে রাখা হয়েছে।