২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় মার্কিন শিক্ষার্থীর জেল

মার্কিন এক শিক্ষার্থীকে রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়ার একটি আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Mar 2016, 11:13 PM

Updated : 25 Jul 2022, 09:22 PM

২১ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম ওটো ওয়ার্মবিয়ার।

উত্তর কোরিয়ার গণমাধ্যম জানায়, পিয়ংইয়ংয়ে নিজের হোটেল থেকে (সরকার বিরোধী) প্রপাগান্ডা স্লোগান বহনকারী একটি জিনিস চুরির চেষ্টার অভিযোগে জানুয়ারিতে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ার্মবিয়ারকে আটক করা হয়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত কেসিএনএ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, “একজন পর্যটক হিসেবে এসে যুক্তরাষ্ট্রের হয়ে ডিপিআরকে-র বিরুদ্ধে গুরুতর অপরাধের যে অভিযোগ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উঠেছে তা সে স্বীকার করেছে।”

‘হিউম্যান রাইটস ওয়াচ’ এ ঘটনার নিন্দা জানিয়েছে।

জাপানের কিয়োদো বার্তা সংস্থায় প্রকাশিত ছবিতে দেখা যায়, উর্দি পরা দুই গার্ড ওয়ার্মবিয়ারকে আদালত থেকে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর ওয়ার্মবিয়ারের বাবা-মা’র  সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।