২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরের সেনা বিমান বিধ্বস্তে নিহত ২২    

ইকুয়েডর সেনাবাহিনীর একটি বিমান ২২ আরোহীসহ দেশটির আমাজন বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 09:32 AM

Updated : 12 Apr 2022, 01:38 AM

এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া নিজ ট্যুইটার একাউন্টে জানিয়েছেন, খবর বিবিসির।

“কেউ বেঁচে নেই। নিহতদের পরিবার ও সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের সমবেদনা। এটি একটি শোচনীয় ঘটনা,” বলেন কোরেয়া।

ইসরায়েলের তৈরি আরাভা বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (১৯:৩০ জিএমটি) পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় বিধ্বস্ত হয়।

বিমানটির আরোহীদের মধ্যে ইকুয়েডর সেনাবাহিনীর ১৯ সেনা ছিলেন, তারা প্যারাশুট ঝাঁপ প্রশিক্ষণের জন্য বিমানটিতে উঠেছিলেন। এছাড়া বিমানটিতে দুই পাইলট ও এক মেরামতকারী ছিলেন। 

বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি।   

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো পাতিনো এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়েছেন।