২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ ক্যারোলাইনায় জয়ী হলেন হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন সাউথ ক্যারোলাইনায় প্রাইমারি ভোটাভুটিতে জয়ী হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 10:14 AM

Updated : 12 Apr 2022, 01:31 AM

বিবিসি বলছে, প্রতিদ্বন্দ্বী বার্নেই স্যান্ডার্সের সঙ্গে হিলারির ব্যবধান অনেক।

সাউথ ক্যারোলাইনায় হিলারির জয় প্রত্যাশিতই ছিল।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, মূলত আফ্রিকান আমেরিকানদের সমর্থনেই হিলারি প্রত্যাশিত  এই জয় পেয়েছেন।

জয়ের পর উল্লসিত সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, “আগামীতে এই প্রচারণা চলবে জাতীয়ভাবে।”

ডেমোক্র্যাটিক দলীয় অপর মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স পরাজয় মেনে নিয়ে জানিয়েছেন, প্রচারণা সবে শুরু হয়েছে।

চারটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি ভোটাভুটিতে হিলারি তিনটিতেই জয়ী হয়েছেন। আইওয়া ও নেভাদায় জয় পেলেও স্যান্ডার্সের কাছে নিউ হ্যাম্পশায়ারে হেরে গিয়েছিলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি।

আট বছর আগে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এই সাউথ ক্যারোলাইনাতে প্রাইমারি ভোটাভুটিতে হেরে গিয়েছিলেন হিলারি।

ভোটাভুটি শেষ হওয়ার কিছুক্ষণ পর হিলারি বলেন, এই সময়ে এ এক পৃথক গল্প। আপনারা এই বার্তাই দিয়েছেন, আমেরিকায় যখন আমরা একতাবদ্ধ হই তখন এমন কোনো কঠিন বাধা থাকে না যা ভাঙা যায় না।”

জয়লাভের পর দেয়া ভাষণে হিলারি পরবর্তী প্রাইমারিগুলোতে প্রতিটি ভোটের জন্যে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

এসময় তিনি রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যের পাল্টা জবাব দেন।

১ মার্চ সুপার টিউসডেতে এগারটি অঙ্গরাজ্যে প্রাইমারির আগে সাউথ ক্যারোলাইনাতেই সর্বশেষ ভোটাভুটি  হলো।