২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০৬ বছরে স্বপ্নপূরণ, ওবামার সঙ্গে নাচ

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের স্বপ্ন ১০৬ বছরে এসে পূরণ করতে পেরেছেন ভার্জিনিয়া ম্যালরিন। শুধু সাক্ষাতই না। নাচের তালে পা মিলিয়েছেন ওবামা এমনকি তার স্ত্রী মিশেলের সঙ্গেও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 10:53 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

গাঢ় নীল রঙয়ের পোশাক পরা কৃষ্ণাঙ্গ ম্যালরিন লাঠি হাতে রুমে ঢুকলে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান ওবামা। আনন্দে আত্মহারা বৃদ্ধা লাঠি তুলে নাচতে শুরু করার পরই তার সঙ্গে নাচেন মিশেল। শেষে ওবামাও পা মেলান তার সঙ্গে।

ভিডিওতে দেখা যায় এ নাচ। রোববার রাতে হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রকাশ করা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

১৯০৯ সালে সাউথ ক্যারলাইনায় জন্ম গ্রহণ করেন ভার্জিনিয়া ম্যালরিন।  ছোট্ট ম্যালরিন যখন তার বাবা মা’র সঙ্গে ক্ষেত থেকে তুলা ও ভু্ট্টা তুলতেন তখন কোনওদিনকল্পনাও করতে পারেননি একদিন শ্বেতাঙ্গদের সঙ্গে বসে একই রেস্তোরাঁয় তিনি খাবার খাবেন। আর নিজের চোখে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট দেখতে পাবেন।

২০১৪ সাল থেকে বারাক ওবামার সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন ম্যালরিন। ইন্টারনেটে রীতিমতো সংগ্রাম করার পর আসে এ সুযোগ।

শেষ বয়সে হোয়াইট হাউজে আমন্ত্রণ পেয়ে শিশুর মত উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। ‘ব্ল্যাক হিস্ট্রি মান্থ’  উদযাপন উপলক্ষ্যে গত সপ্তাহে ম্যালরিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণজানানো হয়।

বর্তমানে ওয়াশিংটনের নর্থওয়েস্টে নিজ অ্যাপার্টমেন্টে বসবাস করছেন ম্যালরিন।

স্বপ্নপূরণের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একজন কৃষ্ণাঙ্গ  প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি। তার সঙ্গে করমর্দন করতে পেরে আমি ভীষণ আনন্দিত। তার স্ত্রীখুবই চমৎকার একজন মানুষ। আমার পুরো জীবনে এটা সবচেয়ে আনন্দের ঘটনা। আমি এখন হাসতে হাসতে মরতে পারব।”