২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি পদে ওবামার মনোনয়ন আটকাবে সিনেট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্য আসনের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত প্রার্থীকে আটকে দেওয়া হবে বলে সতর্ক করেছে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 08:29 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

সিনেট মেজোরিটি লিডার মিচ ম্যাককনেল বলেছেন, ওবামার মনোনীত প্রার্থী নিয়ে সিনেট কোনও শুনানি কিংবা ভোট কোনওটিই করবে না।

এ মাসের শুরুর দিকে ‘রক্ষণশীল’ হিসেবে পরিচিত বিচারপতি অ্যান্তনিন স্কালিয়া মারা যান।

সুপ্রিম কোর্টে স্কালিয়ার স্থলে নতুন বিচারপতির নাম প্রস্তাব করার অধিকার প্রেসিডেন্ট ওবামার রয়েছে বলে স্বীকার করেন ম্যাককনেল।

তবে তিনি বলেন, “রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটও তাদের অধিকার প্রয়োগ করবে।”

স্কালিয়ার মৃত্যুতে রিপাবলিকান নিয়ন্ত্রিত নয় সদস্যের সুপ্রিম কোর্ট বিচারপতি প্যানেলে এখন ৪-৪ সমতা বিরাজ করছে।

মঙ্গলবার ম্যাককনেল বলেন, “একজন প্রার্থীর নাম প্রস্তাব করার অধিকার যেমন প্রেসিডেন্টের রয়েছে। তেমনি সাংবিধানিকভাবে ওই প্রার্থীকে বহাল রাখা বা বাতিল কারার অধিকার সিনেটরদের রয়েছে। এবার সিনেটররা (ওবামা প্রস্তাবিত) প্রার্থীকে বাতিল করবে।”

তিনি আরও বলেন, “এরই মধ্যে নতুন প্রসেডিন্ট নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে। নভেম্বরে আমেরিকার জনগণ নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। তারপর সিনেটররা যথাযথভাবে বিষয়টি দেখবেন।”

Image
Mitch McConnell and other congressional Republicans have sought to block numerous Obama initiatives, including his signature healthcare law, the Iran nuclear deal, immigration policy and efforts to battle climate change. Reuters file photo

President Barack Obama's nominee could tip the court to the left for the first time in decades. Scalia's death left the court with four liberal and four conservatives. Reuters file photo

President Barack Obama's nominee could tip the court to the left for the first time in decades. Scalia's death left the court with four liberal and four conservatives. Reuters file photo

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।  ম্যাককনলের এই মন্তব্যকে ‘স্বাভাবিক প্রক্রিয়ার পথে বাধা’ বলে বর্ণনা করেছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা হ্যারি রিড।

স্কালিয়ার মৃত্যুর পরপরই হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট ওবামা দ্রুতই বিচারপতির শূন্য আসনে একজন প্রার্থী মনোনয়ন দেবেন।

এদিকে নতুন বিচারপতি মনোনয়নের সিদ্ধান্ত ওবামার নতুন প্রেসিডেন্টের উপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করে রিপাবলিকানরা।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতি প্যানেলের জন্য প্রার্থী মনোনয়ন দেবেন এবং সিনেটরা তাদের নিশ্চিত বা বাতিল করতে পারবে।