২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুজের ভুলে এগিয়ে গেলেন রুবিয়ো

দলীয় প্রভাবশালী নেতাদের সমর্থন পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান সংহত করেছেন মার্কো রুবিয়ো।  

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Feb 2016, 12:44 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের প্রচারণা শিবিরের ভুলে দলটির এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিকল্প হিসেবেও রুবিয়োর অবস্থান উজ্জ্বল হয়েছে।

সোমবার রিপালিকান দলীয় উটাহর সিনেটর ওরিন হ্যাচ, আরকানসাসের গভর্নর আসা হাচিন্সন এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বব ডোলের মতো বেশ কয়েকজন প্রভাবশালী নেতা রুবিয়োর প্রতি তাদের সমর্থন ঘোষণা করেন।

গেল শনিবার সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে স্পষ্ট ব্যবধানে জয় পান ট্রাম্প। দ্বিতীয় অবস্থানে রুবিয়ো থাকলেও প্রতিদ্বন্দ্বী ক্রুজের সঙ্গে তার ভোটের ব্যবধান এক হাজারের চেয়েও কম ছিল। 

কিন্তু নিজের প্রচারণা শিবির থেকে রুবিয়োকে নিয়ে মিথ্যা ভিডিও প্রচার করায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছেন ক্রুজ। ওই ভিডিওতে রুবিয়ো বাইবেলকে বাতিল করে দিচ্ছেন বলে দেখানো হয়েছে।

ভিডিওতে দেখানো হয়, রুবিয়ো বাইবেলের উল্লেখ করে বলছেন, “এতে অনেক প্রশ্নেরই উত্তর নেই।”

এই ‘অসত্য গল্প’ ফেইসবুকে পোস্ট করার জন্য রোববার রাতে ক্ষমা প্রার্থনা করেন ক্রুজের মুখপাত্র রিক টাইলার। কিন্তু পরদিন সোমবার বিকেলেই রিককে বরখাস্ত করেন ক্রুজ।

Image
রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। ছবি: রয়টার্স

রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। ছবি: রয়টার্স

অন্যান্য প্রার্থীদের ধর্ম বিশ্বাস নিয়ে তার প্রচারণা শিবির প্রশ্ন তোলে না দাবি করে ক্রুজ বলেন, “এ কারণেই আমি রিক টাইলারকে পদত্যাগ করতে বলেছি।”

এসব ঘটনার পর ক্রুজের প্রচারণা শিবিরকে অসৎ অখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছে রুবিয়ো ও ট্রাম্পের শিবির।

ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকলেও রাজনীতিতে তিনি বহিরাগত। অন্যদিকে রুবিয়ো টেক্সাস এবং ক্রুজ ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর।

ট্রাম্পের বিকল্প হিসেবে এই দুজনের দিকেই চোখ ছিল রিপাবলিকান নেতাদের। সোমবারের পর সে বিবেচনায় অনেকখানি এগিয়ে গেলেন রুবিয়ো।

মঙ্গলবার নেভাদা ককাসেই বিষয়টি স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। মার্চের ব্যস্ত ভোটাভুটির মাসটি শুরু হওয়ার আগে চলতি মাসে এটিই রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীদের শেষ প্রতিদ্বন্দ্বিতা।