২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় ৩ হাজার জুটির গণবিয়ে

দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে বিতর্কিত ইউনিফিকেশন চার্চে সারা বিশ্ব থেকে প্রায় তিন হাজার জুটির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Feb 2016, 06:56 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

বিবিসি জানায়, শনিবার অনুষ্ঠিত এই বিয়েতে অংশগ্রহণ করা অনেক যুগলেরই দেখা হয়েছে বিয়ের মাত্র কয়েকদিন আগে। এরপর চার্চ কর্তৃপক্ষ তাদের বিয়ের আয়োজন করেছে।

 ১৯৬০ এর দশক থেকে শুরু হয়ে নিয়মিতই এ চার্চে অনুষ্ঠিত হয়ে আসছে এই গণবিয়ে।

সাং মায়ুং মুন এ চার্চটি প্রতিষ্ঠা করেন। এ চার্চে অনুসারীদের মগজ-ধোলাই করা হয় বলে অভিযোগ আছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে চার্চ কর্তৃপক্ষ।

সাং মায়ুং মুন ২০১৩ সালে ৯২ বছর বয়সে মারা যান। মুনের ভক্তদের মুনিস বলে অভিহিত করা হয় এবং অনুসারীদের কাছে খুব শ্রদ্ধাভাজন মুন। তবে সমালোচকদের দাবি তিনি ভণ্ড।