২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি হামলায় তুর্কি নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকিরে কুর্দি বিদ্রোহীদের হামলায় দুই তুর্কি সেনা ও এক পুলিশ নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Feb 2016, 03:18 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

শুক্রবার এসব হামলার ঘটনায় ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

বিবৃতিতে বলা হয়, শহরটির সুর এলাকায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বেসামরিক বাহিনীর হামলার ঘটনা ঘটেছে।

ডিসেম্বর থেকে দিয়ারবাকির শহরের কয়েকটি অংশে ২৪ ঘন্টা সান্ধ্য আইন বলবৎ আছে।