‘শ্রমিকদের বেতনে চলে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি’
যৌথভাবে পরিচালিত কায়েসং শিল্প এলাকায় কর্মরত শ্রমিকদের বেতনের ৭০ শতাংশ উত্তর কোরিয়া তাদের অস্ত্র কর্মসূচি এবং অভিজাতদের জন্য বিলাসবহুল পণ্য কিনতে ব্যয় করে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ ও পারমাণবিক পরীক্ষা চালানোর পর দক্ষিণ কোরিয়া কায়েসং শিল্পাঞ্চলে তাদের কার্যক্রম বন্ধ করেছে।
কায়েসংয়ে মূলত উত্তর কোরিয়ার নাগরিকদের মালিকানাধীন কারখানাগুলোতে দক্ষিণ কোরিয়ার শ্রমিকরা কাজ করত।
নিজেদের শ্রমিকদের সেখান থেকে সরিয়ে নেওয়া ছাড়াও শিল্পাঞ্চলে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মালিকানাধীন কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে উত্তর কোরিয়াকে। দেশটি দক্ষিণ কোরিয়ার এই উদ্যোগকে ‘যুদ্ধ ঘোষণা’ বলে বর্ণনা করেছে বলে জানিয়েছে বিবিসি।
কায়েসং শিল্পাঞ্চল ছিল সর্বশেষ প্রকল্প সেখানে যৌথভাবে কাজ করত বিবাদমান দুই কোরিয়া।
দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে পড়া পরিবারগুলোর সদস্যদের মধ্যে যোগাযোগেরও অন্যতম প্রধান উপায় ছিল এই শিল্পাঞ্চল।
