দুর্বল হয়ে পড়ছে জাপানের অর্থনীতি
জাপান কিছুতেই মন্দা কাটিয়ে উঠতে পারছে না। ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দেশটির অর্থনীতি । বিশ্বের তৃতীয় বৃহত্তম এই অর্থনীতির দেশ মোট দেশজ উৎপাদন (জিডিপি) হ্রাস পাওয়ার খবর জানিয়েছে।
২০১৫ সালে বছরের শেষ ভাগ অক্টোবর-ডিসেম্বরে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে দশমিক ৪ শতাংশ, যা ধারণার চেয়ে দশমিক ১ শতাংশ বেশি।
জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয় জানিয়েছে, তিনভাগে প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা নেওয়া হয়। অক্টোবর থেকে ডিসেম্বরে ঋণাত্বক প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ১ দশমিক ২ শতাংশ। কিন্তু তা ১ দশমিক ৪ শতাংশে উপনীত হয়, যা অর্থনীতির জন্য হুমকিসরূপ।
মাত্র দুই সপ্তাহ আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (জেপিবি) অর্থনীতির গতি বাড়াতে ব্যাংকগুলোতে ঋণাত্বক ঋণ প্রথা চালু করে। যার উদ্দেশ্য ছিল, দেশের অলস পড়ে থাকা অর্থ কোম্পানিগুলো কাজে লাগানোর সুযোগ করে দেওয়া।
এরপরও গত ১৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার পতন ঘটে। কিছুতেই উদ্ধার হচ্ছে না অর্থনীতি।
এর আগে প্রথম তিন মাসের চেয়ে এপ্রিল ও জুন প্রান্তিকে দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি কমেছে। তিন ধাপে অর্জিত জিডিপি এর হ্রাস বছরে প্রত্যাশিত প্রবৃদ্ধির ১ দশমিক ৬ শতাংশ কম।
এর আগে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর জিডিপি’র প্রত্যাশিত প্রবৃদ্ধি ২ দশমিক ১ শতাংশের চেয়ে কম ছিল।
২০১১ সালের ভূমিকম্প এবং সুনামির পর থেকে জাপানের জিডিপি সঙ্কুচিত হয়ে আসছে।
জাপানের অর্থনীতি মন্ত্রণালয়ের দাবি, ভোগ্য ও নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় এর সঙ্গে বেতনের সামঞ্জস্য ছিল না। যার কারণে জিডিপি’র কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যায়নি।
চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছর রপ্তানির পরিমাণ কমে গেছে। তাছাড়া, খারাপ আবহাওয়াও অর্থনীতিতে মন্দার জন্য দায়ী।
এছাড়াও গত বছর কার-গাড়ির বাজারে মন্দা ছিল। একইসঙ্গে দেশটির অভ্যন্তরীণ খুচরা বাজারে বিক্রির পরিমাণ দশমিক ৮ শতাংশ কমেছে।
২০১৩ সালে ‘আবেনোমিক্স’ তত্ত্বের উপর ভর করে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপর কম জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আবে তত্ত্বে দেশটিতে ২০১৪ সালের এপ্রিল থেকে বিক্রয় কর ৫ থেকে ৮ শতাংশে উন্নীত করা হয়েছিল।
নানা সময়ে দেশে আবেতত্ত্ব নিয়ে সমালোচনা হলেও আবে তাতে পাত্তা দেননি। বারবার অর্থনীতি মুখ থুবড়ে পড়ার পরও শিনজো আবের দাবি, তারা খুব শিগগিরই দেশের অর্থনীতিকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবেন।
