মেক্সিকোয় জম্মদিনের পার্টিতে গুলি, নিহত ১১
মেক্সিকোর গুয়েররেরো রাজ্যে এক কিশোরীর ১৫তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্ততপক্ষে ১১জন নিহত হয়েছেন।
রাজ্যটির গভর্নর হেক্টর এসতুদিল্লো ফ্লোরেসের বরাতে বিবিসি বলছে, কুনদানসিতোতে জন্মদিন পালনের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে।
ফ্লোরেস বলেন, গোলাগুলির খবর পাওয়ার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা চালায় এবং গোলাগুলির মুখে পড়ে।
ফ্লোরেস আরো জানিয়েছেন, এ ঘটনার বিস্তারিত মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো হবে।
তবে এতে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
দুইবছর আগে গুয়েররেরোতেই ৪৩জন ছাত্র নিখোঁজ হয়েছিলেন। এটি মেক্সিকোর সবচে সহিংসতাপ্রবণ রাজ্য।
গেল বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রাজ্যটিতে ৩২৪জন খুন হয়েছেন। অধিকাংশ খুনের ঘটনাই মাদকব্যবসা কেন্দ্রিক।
