কাজাখস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫
কাজাখস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমাতি অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন, এদের মধ্যে একটি শিশুও রয়েছে।
বুধবার এমডি-৬০০এন হেলিকপ্টারটি পাঁচ আরোহীসহ নিখোঁজ হয়েছিল। বৃহস্পতিবার সকালে একটি পাহাড়ি খাদে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারীরা।
কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে খবরটি জানায় নিউজ ওয়েবসাইট টেনগ্রিননিউজস ডট কেজেড।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।
