২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার স্মৃতি কাটিয়ে খুলল পাকিস্তানের সেই বিশ্ববিদ্যালয়

সন্ত্রাসী হামলার শিকার হওয়ার ভয়াবহ স্মৃতি কাটিয়ে প্রায় এক সপ্তাহ পর আবারও খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 06:54 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

গত বুধবার বন্দুকধারীদের হামলায় বিশ্ববিদ্যালয়টিতে ২১ জন নিহত হয়।

পেশোয়ার থেকে ৫০ কিলোমিটার দূরে চরসাদ্দা শহরের ওই বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি অনুষ্ঠানে জড়ো হওয়া শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

পরে হামলার দায় স্বীকার নিয়ে তালেবানের পক্ষ থেকেই পরষ্পরবিরোধী বক্তব্য আসে। তাই হামলাকারী কারা তা এখনো অস্পষ্ট।

সোমবার হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়ার মধ্য দিয়ে বাচা খান বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়। এ বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে গিয়েছিল অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও। সেগুলোও সোমবার থেকে আবার চালু হচ্ছে।