২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আইএস সন্দেহে গ্রেপ্তার ১৪

ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে ভারতে আরও নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 10:10 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

পুলিশের সহযোগিতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) শনিবার তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার একই সন্দেহে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে।

এই নিয়ে দুই দিনে মোট ১৪ জনকে আটক করা হল।

এনআইএ’র একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভারতের ছয়টি শহরের ১২টি এলাকায় এই অভিযান শুরু হয়। সর্বশেষ আরও নয়জনকে আটক করা হয়েছে। এই নিয়ে মোট ১৪ জনকে আটক করা হল।

“শুক্রবার গ্রেপ্তার পাঁচ জনের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এনআইএ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে স্থানান্তর এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

সেই সঙ্গে তদন্ত চলবে বলেও জানায় সংস্থাটি।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যাঙ্গালুরু, কর্নাটকের তুমকুর ও ম্যাঙ্গালর, হায়দরাবাদ, মুম্বাই ও লক্ষ্ণৌতে অভিযান চালায় এনআইএ।