২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার আইএস অধিকৃত প্রদেশে বিমান হামলায় বহু নিহত

সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) অধিকৃত রাক্কা ও দেইর আল জোর প্রদেশে চব্বিশ ঘণ্টায় চালানো বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jan 2016, 03:15 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

শনিবার এ কথা জানিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। 

গোষ্ঠীটি জানায়, রুশ অথবা সিরীয় বিমান বাহিনীর চালানো এসব বিমান হামলায় দেইর আল জোর শহরের কাছের দুটি শহরে মৃতের সংখ্যা ৪৪ জনে পৌঁছেছে।

আইএসের রাজধানী হিসেবে পরিচিত সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলায় অন্ততপক্ষে ৩২জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি।