২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় খুনের হার বেড়েছে

মেক্সিকোয় গেল বছর খুন-হত্যার হার প্রায় নয়ভাগ বেড়েছে। দেশটির প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো ক্ষমতায় আসার চারবছরের মধ্যে এই প্রথম খুন-হত্যার হার বাড়ল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jan 2016, 11:28 AM

Updated : 12 Apr 2022, 01:16 AM

নিয়েতোর নির্বাচনী অঙ্গীকার ছিল দেশটির মাদককেন্দ্রিক সহিংসতার অবসান ঘটানো।

খুন-হত্যার হার বাড়লেও অপহরণ, চাঁদাবাজির মতো অন্যান্য অপরাধের হার কমেছে।

বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। 

মেক্সিকোর ৩১টি রাজ্য ও মেক্সিকো সিটির আইন কর্মকর্তাদের দেওয়া তথ্যানুসারে ২০১৫ সালে মেক্সিকোয় ১৭,০১৩ জন খুন বা হত্যার শিকার হয়েছেন। এই পরিসংখ্যান দেশটিতে প্রায় দুই দশকের মধ্যে পঞ্চম সর্বোচ্চ।

২০১৪ সালে দেশটিতে ১৫,৬৫৩টি খুন বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

পরিসংখ্যান অনুযায়ী গেল বছর দেশটিতে প্রতি একলাখ মানুষের মধ্যে ১৪ জন খুন বা হত্যার শিকার হয়েছেন। প্রতিবেশি দেশ যুক্তরাষ্ট্রে এই হার প্রতি লাখে পাঁচজন।

দেশটিতে অপহরণের হার ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ২৪ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০০৮ সালের পর এটাই অপহরণের সর্বনিম্ন হার।

পাশাপাশি চাঁদাবাজির হার কমেছে ১২ দশমিক ৬ ভাগ।