২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকায় ফ্রিজে আটকা পড়ে শিশুমৃত্যুর তদন্ত শুরু

দক্ষিণ আফ্রিকায় ফ্রিজে আটকা পড়ে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 01:59 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

বিবিসি বলছে, পাঁচশিশু খেলাচ্ছলে ফ্রিজটিকে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কে কাজিন ওই পাঁচশিশুর বয়স তিন থেকে সাত বছরের মধ্যে। উত্তরাঞ্চলীয় প্রদেশ কেপ-এর কাকামাস শহরে এই ঘটনা ঘটেছে। তাদের নানি ফ্রিজের ভেতরে তাদের আবিষ্কার করেছিলেন।

এ ঘটনায় ভিন্নকিছু ভাবছে না পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তারা বিশ্বাস করেন, ফ্রিজের ভেতরে খেলতে গিয়ে এর দরজাটি বন্ধ হয়ে যায় এবং শিশুরা ভেতরে আটকা পড়ে।

মঙ্গলবার জোহানেসবার্গে পৃথক একটি দুর্ঘটনায় একটি তালাবদ্ধ গাড়িতে দমবন্ধ হয়ে দুই শিশু মারা গেছে। গাড়িটি মেরামতের জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

বাবা-মা ও অভিভাবকদের প্রতি পুলিশ আবেদন জানিয়েছে, নিরাপত্তার ঝুঁকি রয়েছে এমন কোনো স্থানে শিশুদের যেন একা ছাড়া না হয়।