২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিয়েরা লিওনে ইবোলায় এক ব্যক্তির মৃত্যু’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)পশ্চিম আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব অবসানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিয়েরা লিওনে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 02:51 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসি বলছে, গেল ৭ নভেম্বর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার সর্বশেষ দেশ হিসেবে লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করে ডব্লিউএইচও।

কিন্তু সিয়েরা লিওনের উত্তরাঞ্চলীয় টনকলিলি জেলায় এক ব্যক্তির মৃত্যুর পর দুই দফা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ব্রিটিশ বিশেষজ্ঞরা পরীক্ষা দুটি করেছেন।

মৃত্যুবরণকারী ওই ব্যক্তি গিনির সীমান্তবর্তী কাম্বিয়া সফর করে টনকলিলি গিয়েছিলেন। চলতি সপ্তার শুরুর দিকে তিনি মারা যান।

একটি ইবোলা পরীক্ষা কেন্দ্রের মুখপাত্র বিবিসিকে বিষয়টি জানিয়েছেন। ব্রিটিশ বিশেষজ্ঞরা

সিয়েরা লিওনে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ইবোলা আক্রান্ত হয়ে প্রায় ৪ হাজার ব্যক্তি মারা যান।