২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের দখলমুক্ত হল আফগান জেলা

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি জেলা তালেবান গোষ্ঠীর দখল থেকে পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jan 2016, 12:57 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

শহরটি দখলমুক্ত করার সময় লড়াইয়ে ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছেন।

রোববার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শহরটি দখলমুক্ত করার পর তালেবান গোষ্ঠীর ব্যবহৃত বেশকিছু গাড়ি ও অস্ত্রও জব্দ করা হয়েছে।

২০১৪ সালে দেশটি থেকে বেশিরভাগ বিদেশি সেনা ফিরিয়ে নেয়া হলে আফগান নিরাপত্তা বাহিনী তালেবান গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে হিমশিম খাচ্ছিল। এ কারণে জঙ্গি ওই গোষ্ঠীটির দখল থেকে শহরটি পুনরায় নিয়ন্ত্রণ নেওয়া সরকারি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ঘটনা।

আফগান সেনা, পুলিশ ও বিশেষ বাহিনী সমন্বিতভাবে দারকাদ জেলা দখলমুক্ত করার অভিযানে অংশ নেয়। জেলাটি তাজিকিস্তানের সীমান্ত সংলগ্ন।

গেল বছর তালেবান গোষ্ঠী আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর স্বল্প সময় দখল করে রেখেছিল। আর হেলমান্দের একটি অংশ তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

হেলমান্দে আফগান সেনা ও পুলিশ ক্রমাগত মার খাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সেখানে বিমান হামলা চালানোর পাশাপাশি সহায়তার জন্য বিশেষ বাহিনীও পাঠিয়েছে।