২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেটির আবহাওয়া বিভাগ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 07:47 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ছিল ৫দশমিক ০ উল্লেখ করেছে।

 ‘দ্য ডন’ সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবারের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে।

 পেশোয়ার, মালাকান্দ, মানসেরা, হরিপুর এবং অ্যাবোটাবাদে কম্পন অনুভূত হয়েছে।

হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ২০১৬ সালে এ নিয়ে পাকিস্তানে  তিনটি ভূমিকম্প হল।