২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিয়ান উপকূলে ২১ শরণার্থীর লাশ উদ্ধার

তুরস্কের ইজিয়ান উপকূলে দু’টি আলাদা জায়গা থেকে ২১ শরণার্থীর লাশ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 08:57 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তুরস্কের নিরপত্তারক্ষীরা মৃতদেহগুলো খুঁজে পায়।

ওই শরণার্থীরা ইজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসের লেসবস দ্বীপে পৌঁছানোর চেষ্টা করার সময় তাদের নৌকা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, আইভালিক জেলার সমুদ্র উপকূল থেকে ১১টি এবং দিকিলি জেলার সমুদ্র উপকূল থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনটি নৌকা ও একটি হেলিকপ্টার ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে বলেও জানান তিনি।