২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসাই হতে চেয়েছিলাম : পোপ

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস শৈশবে কসাই হওয়ার স্বপ্ন দেখতেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 06:24 PM

Updated : 12 Apr 2022, 01:07 AM

বৃহস্পতিবার ভ্যাটিকান সিটিতে আয়োজিত ধর্মীয় সঙ্গীত পরিবেশনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ৬ হাজারের বেশি শিশুর উদ্দেশে বক্তব্যে পোপ তার এ গোপন ইচ্ছার কথা জানান।

ছেলেবেলার গল্প শোনাতে গিয়েই তিনি বলেন, “ছোটবেলায় আমি কসাই হতে চেয়েছিলাম।”

পোপ আরও জানান, ছোটসময় বুয়েন্স আয়ার্সে দোকানে যাওয়া আসার পথে কসাইদের কর্মকান্ড উপভোগ করতেন তিনি।  কসাই হওয়ার ইচ্ছা জাগে সেখান থেকেই।

১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আয়ারসে এক গরিব ঘরে জন্ম নেন হোর্হে মারিও বেরগোলিও। ইতালীয় বাবা বুয়েনেস আইরেসে রেলশ্রমিকের কাজ করতেন, মা ছিলেন গৃহবধূ। তারা ছিলেন সাত ভাই-বোন।

রসায়নের ছাত্র বেরগোলিও আর্জেন্টিনা ছাড়াও জার্মানিতে পড়ালেখা করেন। একটি ফুসফুস অকেজো হয়ে যাওয়ার এক দশক পর ৩২ বছর বয়সে ধর্মপ্রচারে মনোনিবেশ করেন। দেরিতে শুরু করলেও চার বছরের মধ্যে স্থানীয় জেসুইট সংঘের নেতৃত্বে চলে আসেন তিনি।

২০১৩ সালের ১৩ মার্চ তিনি ভ্যাটিকানের প্রধান হিসেবে পোপের দায়িত্ব পান। তখন থেকে তিনি পোপ ফ্রান্সিস নাম গ্রহণ করেন।