২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার আশঙ্কাতেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়াবে ইরান

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে গিয়ে নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিতে পড়েও ক্ষেপণাস্ত্র প্রকল্প স্প্রসারণ করার জন্য প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 05:37 PM

Updated : 12 Apr 2022, 01:07 AM

জুলাইয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে উল্লেখযোগ্য পারমাণবিক চুক্তির আওতায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসছিল ইরান। নতুন বছরে ওইসব নিষেধাজ্ঞা উঠে যাওয়ারই আশা করা হয়ে আসছিল।

কিন্তু ইরান পরিস্থিতি সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বুধবার বলেছে, ১০ অক্টোবরে ইরানের মাঝারি পাল্লার এমাদ রকেট পরীক্ষার কারণে ওয়াশিংটন আবার নতুন করে দেশটির আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি এব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের প্রেসডিন্টে হাসান রুহানি এসব কোন কিছুরই তোয়াক্কা না করে তার প্রতিরক্ষামন্ত্রীকে একটি চিঠি লিখে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সরকার স্পষ্টতই বৈরি নীতি পরিচালনা করছে এবং আমাদের উপর অবৈধ হস্তক্ষেপ করছে। এজন্যই আমাদের সশস্ত্র বাহিনীর খুব দ্রুত জরুরি ভিত্তিতে ক্ষেপণাস্ত্র শক্তিতে বলীয়ান হওয়া প্রয়োজন।’