২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরকে স্বাগত জানাল বিশ্ব

নানা অনুষ্ঠান আর আতশবাজির মধ্য দিয়ে রাতের আকাশ আলোকিত করে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব। ২০১৬ সালকে প্রথমেই বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 09:31 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

নিউজিল্যান্ডে অকল্যান্ডের স্কাই টাওয়ারে লেজার প্রদর্শনী আর আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ করেছে প্রায় ২৫ হাজার মানুষ।

অস্ট্রেলিয়ার সিডনিতেও আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়েছে রাতের আকাশ। সেখানের উৎসবে ১০ লাখ মতো লোক সমাগম হয়।

এশিয়াতেও নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ। হংকং, সিঙ্গাপুর এবং বেইজিংয়ের মত বড় বড় শহরগুলো নিজ নিজ উৎসবে মেতে উঠেছে।

জাপানে অসংখ্য মানুষ বেলুন উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায়। দক্ষিণ কোরিয়ায় আতশবাজির মধ্য দিয়ে এবং প্রথামাফিক ঘন্টাধ্বনি বাজিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে।

মিশরে কায়রোর কাছে পিরামিডগুলোর সামনে বর্ষবরণের উৎসব আয়োজন করা হয়। দুবাইয়ে বিশ্বের সুউচ্চ মিনার বুর্জ খলিফায় করা হয় আলোকজসজ্জা। আয়োজন করা হয় আতশবাজিরও।

ইউরোপে নতুন বছর উদযাপন করতে বার্লিনে প্রায় ১০ লাখ মানুষ সমবেত হয়ে কাউন্ট ডাউন করছে বলে জানিয়েছে বিবিসি।

এছাড়া, স্পেনের মাদ্রিদেও ২৫ হাজার মানুষ বর্ষবরণ উদ্যোগে সামিল হয়েছে। লন্ডনে আতশবাজি দেখতে জড়ো হয়েছে ১ লাখের বেশি মানুষ। ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যেও থেমে থাকেনি বর্ষবরণের উৎসব।

সিয়েরা লিওন ইবোলামুক্ত ঘোষিত হওয়ার পর এই প্রথম আবার নতুন বছরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে।

সবশেষে আমেরিকাতেও ২০১৬ সালকে বরণ করতে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে জড়ো হয়েছে অসংখ্য মানুষ।