২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণতরীর কাছে রকেট পরীক্ষার অভিযোগ অস্বীকার ইরানের

মার্কিন বিমান রণতরীর কাছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:31 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

দেশটির রেভুলশনারি গার্ডস এর মুখপাত্র রামেজান শরীফ বলেন, নৌবাহিনীর কেউই গত সপ্তাহে  এবং যুক্তরাষ্ট্র যে সময়ে তাদের রণতরীর কাছে ক্ষেপণাস্ত্র রকেট বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে সে সময়টিতে হরমুজ প্রণালীতে কোনো মহড়া চালায়নি।

বর্তমান পরিস্থিতিতে এমন ভিত্তিহীন সংবাদ পরিবেশনা দুই দেশের মধ্যে মনস্তাত্বিক যুদ্ধ শুরুর সামিল বলেও মন্তব্য করেন তিনি।

ওদিকে, এক মার্কিন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানায়, ইরানের একটি রকেট হরমুজ প্রণালীতে বিচরণকারী ইউএসএস ট্রুম্যানের প্রায় ১৫০০ মিটারের মধ্যে এসে পড়ে।

বিমানবাহী রণতরী ট্রুম্যান হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশের সময় এর সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর আরো দুটি যুদ্ধজাহাজ ছিল। এসব যুদ্ধজাহাজ ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে চলমান জোট বাহিনীর অভিযানে ভূমিকা রাখছে।