২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত এক, আহত ১১

রাশিয়ার উত্তর ককেশাসপার্বত্য অঞ্চলে প্রাচীন ঐতিহ্যবাহী ডিবেন্ট দুর্গে পর্যটকদের উপর অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2015, 09:53 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে দাগেস্তানে অবস্থিত দুর্গটির বাইরে ওই হামলা হয়।

দাগেস্তান রাশিয়ার প্রাচীন শহরগুলোর একটি। দুই হাজার সালের পুরনো ডিবেন্ট দুর্গ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত।

স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে কারা ওই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার পর বন্দুকধারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

গত কয়েক বছর ধরে দাগেস্তানে ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে রুশ সেনারা। প্রতিবেশী চেচনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা পার্বত্য শহরটির দূর্গম অঞ্চলে আশ্রয় নিয়েছে।