২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারণায় সপ্তায় ২০ লাখ ডলার ব্যয় করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য সপ্তায় ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 02:49 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বিবিসি বলছে, ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারিতে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার ও দক্ষিণ ক্যারোলাইনায় অনুষ্ঠিতব্য মনোনয়নের প্রাথমিক নির্বাচনে তিনি `বিশাল’ বিজ্ঞাপন করবেন।

ধনকুবের ট্রাম্প এর আগে বলেছিলেন, প্রচারণার খরচ তিনি নিজেই বহন করছেন এবং এজন্য তিনি কারো দ্বারস্থ হবেন না।

মার্কিন এই বিলিওনিয়ার আরো ধারণা দিয়েছিলেন, নিজের প্রচারণার জন্য তিনি খুব সামান্যই ব্যয় করেছেন এবং এখনো পর্যন্ত রিপাবলিকান প্রার্থীদের মধ্যে সবচে এগিয়ে রয়েছেন।

সিএনএনকে ট্রাম্প বলেন, “আমি সপ্তায় ন্যুনতম ২০ লাখ ডলার ব্যয় করবো এবং সম্ভবত তা আরো বাড়বে।”

 “আমি আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, দক্ষিণ ক্যারোলাইনার জন্য বড় ধরনের বিজ্ঞাপন করতে যাচ্ছি। সেগুলো খুবই বড় ধরনের কিছু হবে।” যোগ করেন ট্রাম্প।

বেফাঁস ও তীর্যক মন্তব্যের কারণে ইতোমধ্যেই পরিচিতি পাওয়া ট্রাম্পের রাজনীতিতে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। কিন্তু এরপরও তিনি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।