২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছর জুড়ে বিশ্বে আলোচনায় ছিল জাপান

বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনায় ২০১৫ সাল কেটেছে জাপানের। এসেছে সফলতা, ছিল কিঞ্চিত ব্যর্থতা। তবে সব কিছু ছাপিয়ে এবছর জাপানের অর্জনের পাল্লা ভারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 11:23 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

রাষ্ট্রীয় থেকে প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠান সবকিছুতে ছিল বিশ্ব গণমাধ্যমের তীক্ষ্ন পর্যবেক্ষণ। কেমন কেটেছে জাপানের ২০১৫?

দুই সাংবাদিক হত্যা:

বছরের শুরুতে আলোচনায় আসে ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক দুই জাপানি ফ্রিলান্স সাংবাদিককে ঘিরে। সারা বিশ্ব যখন নতুন বছর উদযাপনে ব্যস্ত তখন জাপানিরা ছিল উৎকণ্ঠায়। সরকার ছিল উদ্বিগ্ন।

মধ্যপাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএস সিরিয়ায় খবর সংগ্রহ করতে যাওয়া হারুনা ইয়াকাওয়া এবং কেনজি গোতোর শিরশ্ছেদ করে ২০ শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যভাগে। সরকার চেষ্টা করেও তাদেরকে মুক্ত করতে পারেনি।

অর্থনীতিতে মন্দা:

চলতি বছর জাপানে দ্বিতীয় দফায় ৪ শতাংশ প্রবৃদ্ধি কমেছে। তিন ধাপে অর্জিত জিডিপি হ্রাস বছরে প্রত্যাশিত প্রবৃদ্ধির চেয়ে ১ দশমিক ৬ শতাংশ কম।

এর আগে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরে জিডিপি প্রত্যাশিত প্রবৃদ্ধি ২ দশমিক ১ এর চেয়ে কম ছিল। ২০১১ সালের ভূমিকম্প এবং সুনামির পর থেকে জাপানের জিডিটি কমছে। কার-গাড়ি বাজারে মন্দা ছিল। একইসঙ্গে দেশটির আভ্যন্তরীন খুচরা বাজারে বিক্রির পরিমাণ দশমিক ৮ শতাংশ কমে গেছে।

এছাড়া, শেয়ার বাজার প্রায় সময়ই আলোচনায় ছিল। দেশটির মুখ্য সূচক প্রথমবারের মত ১৯ হাজার পয়েন্টের নীচে নেমে আসে। ওইদিন ২২৫টি শেয়ারের লেনদেন থেকে ৮৯৫ দশমিক ১৫ পয়েন্ট বা শতকরা ৪ দশমিক ৬১ শতাংশ কমে ১৮৫৪০ তে নেমে আসে।

প্রাকৃতিক দূর্যোগ:

ভূমিকম্প জাপানে প্রধান সমস্যা হলেও এবছর অগাস্টের বন্যায় বেশ কয়েকজন জাপানি প্রাণ হারায়। জাপানে অতীতের রেকর্ড ভঙ্গ করে ঘূর্ণিঝড় ইতাওয়ের প্রভাবে সৃষ্ট বন্যায় ব্যাপক দূর্ভোগে পড়ে তিন প্রদেশের কয়েক হাজার মানুষ। বন্ধ হয় ট্রেন যোগাযোগ। সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ। ভেসে যায় কয়েকশ কাঠের বাড়ি। ২০১১ সালে সুনামি পরবর্তী এই বন্যায় সবচেয়ে বড় প্রাকৃতিক দূযোগ  বলে সরকার বলছে।

নিরাপত্তা বিল:

বহিঃশত্রুদের হাত থেকে জাপানিদের বাঁচাতে প্রায় সত্তর বছর পর প্রধানমন্ত্রী শিনজো আবের বির্তকিত সামরিক আইন ‘নিরাপত্তা বিল’ চলতি বছর ১৬ জুলাই পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয়।

এরপর দেশজুড়ে প্রায় এক লাখের বেশি মানুষ সংসদ ভবনের আশেপাশে জড়ো হয়ে বিক্ষোভ করে। প্রায় পুরো সেপ্টম্বর মাসই চলেছে এ বিক্ষোভ। নিরাপত্তা বিল বাতিলে দেশটির বিরোধীদলগুলোও ভিন্নমত পোষণ করে।

 আর এনিয়ে প্রথমবারের মত প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে সংসদ ভবনে সরকারি ও বিরোধদলীয় সাংসদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

ঘটনাটি নিয়ে গোটা বিশ্বে ঝড় উঠলেও আবে থেমে থাকেননি। সবকিছু উৎরে উচ্চকক্ষে পাশ হয় নিরাপত্তা বিল। আর এর মধ্য দিয়ে জাপানি সেনারা প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রু মোকাবেলা করবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করবে। প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের সেনারা জাপানি সেনাদের প্রশিক্ষণ ও স্থল-জল ব্যবহার করবে’।

টিপিপি:

বিনা শুল্ক বাণিজ্য (টিপিপি) আলোচনায় ছিল জাপান। অন্য এগারটি জাতির সঙ্গে জাপানও গত ২২ অক্টোবর এক সম্মেলনে টিপিপিতে যোগ দানের ঘোষণা দেয়। এই নিয়ে দেশটির কৃষকরা কয়েক দফায় বিক্ষোভ করলেও তা কাজে দেয়নি। শুল্কমুক্ত ভাবেই দেশটি অন্যন্য ১১ টি দেশে পণ্য কেনা বেচা করতে পারবে।

অলিম্পেকিরে লোগো কেলেঙ্কারি:

২০২০ সালে অনুষ্ঠেয় বিশ্ব অলিম্পিকের আসরের জন্য করা লোগো কেলেঙ্কারিতে পড়ে জাপান। দেশটির এক শিল্পী ইতালির এক শিল্পীর করা শিল্পকর্ম হুবহু নকল করে। পরবর্তীতে আদালতের নির্দেশে তা বাতিল হয়। এমনকি দেশটির ক্রীড়ামন্ত্রীও পদত্যাগ করেন। খবরটি সারা বিশ্বে আলোচনায় ছিল।

দুই বিজ্ঞানীর নোবেল জয়:

এবছর জাপানের গবেষণায় স্বীকৃতির জয়জয়কার ছিল। অক্টোবরের নোবেল কমিটির ঘোষণায় উঠে আসে চিকিৎসা বিজ্ঞানে সাতশি ওমুরা ও পদার্থ বিজ্ঞানে তাকাকি কাজিতা। ওভারমেকটিন নামক এক পরজীবী ধ্বংসাত্মক আন্টিবায়োটিক ও কসমিক রে গবেষণায় তারা এই পুরস্কার পান। তারা জাপান সম্রাটের ‘সংস্কৃতি’ পুরস্কারও ভূষিত হন।

ওকিনাওয়ার মার্কিন নৌ ঘাঁটি :

ওকিনাওয়াবাসীর জন্য আন্দোলনের বছর গেছে ২০১৫। মার্কিন নৌ ঘাঁটি প্রতিষ্ঠার জন্য জাপান সরকার ও স্থানীয় গর্ভনরের মধ্যে তীব্র হট্টোগোল হয়।

কয়েকদফা আন্দোলনের মুখে গত ৪ ডিসেম্বর মার্কিন নৌ ঘাঁটি সরিয়ে নেওয়ার ঘোষণা দেন মার্কিন রাষ্ট্রদূত ক্যারলিন কেনেডি এবং জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিদা সুগা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই দ্বীপটিতে দখল করে কয়েক হাজার মার্কিন সেনা বেইজ ক্যাম্প স্থাপন করেছিল। ১৯৭২ সালে দুই দেশের চুক্তি অনুযায়ী, জাপানকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব ছিল মার্কিন সেনাদের ওপর।

এরপর জাপান সরকার স্থানীদের জমি অধিগ্রহণ করে মার্কিন বেইজ ক্যাম্প তৈরি করে দেয়। আর এজন্য সরকারকে বিশেষ অর্থ বিসর্জনও দিতে হয়। সম্প্রতি মার্কিন সেনারা সমুদ্র ভরাট করে ফুতেনেমা বিমানবন্দর ও বেইজক্যাম্প সম্প্রাসারণের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ওকিনাওয়াবাসী তার প্রতিবাদ করে। বিষয়টি আদলত পর্যন্ত গড়ায়।

তোশিবার কেলেঙ্কারি:

বেশ কয়েক বছর পর এবারই তোশিবার অর্থ কেলেঙ্কারির বিষয়টি গণমাধ্যমে খবর হয়ে ওঠে। কর্মকর্তাদের সীমাহীন দূর্নীতির খেসারত দিতে বছরের শেষ দিকে প্রায় সাড়ে ৫ হাজার কোটি জাপানি মুদ্রা (৪৫৩ কোটি ডলার) লোকসানের মধ্যেই তোশিবা সাত হাজার ৮শ কর্মীকে ছাঁটায়ের সিদ্ধান্ত নেয়। এমনকি মিশর ও ইন্দোনেশিয়ায় কোম্পানিটির উৎপাদন কারখানার মালিকানাও পরিবর্তন হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ক্ষমা:

১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শিনজো বেশ কয়েকবার ক্ষমা চান। অগাস্টে যুদ্ধের সত্তরতম বার্ষিকী উদযাপনের সময় চীন ও দক্ষিণ কোরিয়ার কাছে ‘আন্তরিক ক্ষমা’ চান তিনি।

এমনকি ২৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ‘যৌনদাসী’ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের কাছে ধর্ষিত হয়েছিলেন তাদের কাছে প্রধানমন্ত্রী আবে ক্ষমা চান। সেইসঙ্গে একশ কোটি ইয়েনর অর্থ সহায়তারও ঘোষণা দেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।