সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩২
সিরিয়ার হোমস শহরে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সংগঠনটি বলেছে, আল-জাহরা এলাকায় সোমবারের এ দুটি হামলার একটি গাড়িবোমা হামলা আর অপরটি আত্মঘাতী হামলা।
এমাসে সিরিয়ায় বিবাদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এটিই এ ধরনের দ্বিতীয় বড় হামলার ঘটনা।
আল-জাহরা এলাকাটি শিয়া আলাউতি সংখ্যালঘু অধুষ্যিত এলাকা।
এ মাসের শুরুর দিকে একই জায়গায় বোমা হামলার ঘটনায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।
