পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরে কয়েকটি ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তিন ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা করার অভিযোগে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েলি পুলিশ বলছে, পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে প্রথমে এক ফিলিস্তিনি ছুরি নিয়ে দুই ইসরায়েলি গার্ডের ওপর হামলা চালালে তাকে গুলি করে হত্যা করা হয়।
এরপর পশ্চিম তীরেরই আরেক জায়গায় আরেক ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনার উপর স্ক্রু ড্রাইভার দিয়ে আক্রমণ করে এবং তৃতীয় আরেকজন ফিলিস্তিনি গাড়ি নিয়ে হামলা করে এক ইসরায়েলি সেনাকে আহত করে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
হামলার শিকার হয়েই ওই ফিলিস্তিদেরকে হত্যা করা হয় বলে জানায় তারা।
